গ্রামীণফোন-রবি-বাংলালিংককে ২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে

 নিজস্ব প্রতিবেদক।।

তিন মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে পাওনা আড়াই হাজার কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রায়ে গ্রামীণফোনের ১৪শ’ কোটি, রবির ৫শ’ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ টাকা দিতে হবে তাদের

আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

আদালতের আদেশের বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিশ্চিত করেছেন।

সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানি। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.