মাদক নিয়ে গবেষণা করা সাঈদের জামিন হয়নি

অনলাইন ডেস্ক।।

মাদক নিয়ে গবেষণা করা ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন দেননি হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

গত বছরের ১ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে মাদক গবেষক সাঈদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০১ গ্রাম কুশ, ছয় গ্রাম হেম্প, ০.০৫ গ্রাম মলি, এক গ্রাম ফেন্টানল, ১৮ গ্রাম কোকেন, ১২৩ পিস এক্সট্যাসি, ২৮ পিস অ্যাডারল ট্যাবলেট জব্দ করে র‌্যাব। এছাড়া নগদ দুই কোটি ৪০ লাখ টাকা ও অন্তত ৫০ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার উদ্ধার করা হয়।

পরে সাইদের তথ্যমতে, মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে তাপ নিয়ন্ত্রণ করা গ্রো-টেন্টের মাধ্যমে বিদেশি প্রজাতির কুশ তৈরির প্ল্যান্ট ও সেটআপ জব্দ করা হয়। বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে তিনি প্ল্যান্টটি স্থাপন করেছিলেন। আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.