এইমাত্র পাওয়া

যে আমলে নারীর জন্য জান্নাতের ৮টি দরজাই খোলা

অন্য হাদিসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন, ‘যে নারী-

  • পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে
  • রমজানের রোজা রাখবে
  • স্বীয় গুপ্তস্থানের হেফাজত করবে ( পর্দা রক্ষা করে এবং ব্যভিচার থেকে বিরত থেকে)
  • স্বামীর আনুগত্য করবে।

এমন নারীদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। (তিরমিজি ও তাবরানি)

অন্য এক হাদীসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি নিজের জবান ও লজ্জাস্থানকে হেফাজত করার দায়িত্ব নিবে, আমি তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিবো’।

জবান হেফাজত করার অর্থ হলো, জবান দ্বারা কোনো গুনাহ না করা। মিথ্যা কথা না বলা। কারও গীবত-শেকায়েত না করা। কাউকে গালি-গালাজ না দেওয়া। কাউকে কটু কথা না বলা অর্থাৎ, সর্বাবস্থায় জবানকে হেফাজত করা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.