অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার। তিনি পেট্রোবাংলার বিদায়ী চেয়ারম্যান অতিরিক্ত সচিব নাজমুল আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন। সম্প্রতি নাজমুল হাসানকে পদোন্নতি দিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার গত বছর ৩ জানুয়ারি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দিয়েছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
