অনলাইন ডেস্ক।।
৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাইম। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তরের উপপরিচালক পদে কর্মরত। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শিবলী সাদিক। তিনি ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে কর্মরত আছেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল- মুঈদ।
শনিবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে ৩১তম বিসিএস প্রশাসন ব্যাচের সদস্যদের উপস্থিতিতে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী পাঁচ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।উল্লেখ্য, ৩১তম বিসিএস (প্রশাসন) ব্যাচ ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে দায়িত্ব পালন করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
