মোঃ মোজাহিদুর রহমান।।
সারাদেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে ৩০ডিসেম্বর শান্তিপূর্ণভাবে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফকিরহাট কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং আট্টাকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুইঘন্টাব্যাপী পরীক্ষা চলে।
সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অভিভাবকসহ শিক্ষার্থীরা আসতে শুরু করে। সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন স্মার্ট ফকিরহাটের ডায়নামিক ইউএন ও মোঃ মনোয়ার হোসেন ও এসিল্যান্ড বিধান কান্তি হালদার।
পরীক্ষাকেন্দ্রের হল সচিব ছিলেন সৈয়দা আনোয়ারা বেগম, প্রধান শিক্ষক আট্টাকা কে আলী মাধ্যমিক বিদ্যালয়, হল সুপার শেখ আবুল হোসেন, প্রধান শিক্ষক, সৈয়দ মহল্লা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী হল সুপার বিথী রানী সরকার।
কেন্দ্রের দায়িত্বে ছিলেন রনজিৎ কুমার মিস্ত্রী, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইনস্ট্রেক্টর, ইউ আর সি, আশীষ কুমার নন্দী, উপজেলা শিক্ষা কর্মকর্তা।
ফকিরহাট কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪১২জন, যার মধ্যে একজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা শেষে ইউ এন ও মহোদয় বাইরে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষায় অয়শগ্রহন করতে পারায় অভিভাবকরা আনন্দে উদ্বেলিত। বৃত্তি পরীক্ষার এ ধারা অব্যাহত থাকুক এটাই কামনা করেন অভিভাবকবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
