ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওজন কমিয়ে পুরস্কার পাওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম জিতেন্দ্র মণি। তিনি দিল্লি মেট্রো পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি)। তার ওজন ছিল ১৩০ কেজি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল ইত্যাদি সমস্যা তার স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। সেই সঙ্গে লোকজনও তাকে নানা কথা বলতে শুরু করে। এই পরিস্থিতিতে ঠিক আট মাস আগে তিনি ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। জীবনযাত্রায় বদল আনেন। এজন্য তিনি প্রতিদিন ১৫ হাজার কদম হাঁটা ও পুষ্টিকর খাওয়াদাওয়া শুরু করেন। এক সাক্ষাৎকারে জিতেন্দ্র বলেন,’ উচ্চ কার্বহাইড্রেটযুক্ত ভাত-রুটি খাওয়া ছেড়ে দিয়ে আমি পুষ্টিকর স্যুপ, সালাদ, ফল খেতে শুরু করি’।
ওজন কমাতে জিতেন্দ্র মণি কঠোর ডায়েট অনুসরণ শুরু করেন। মাত্র আট মাসে, তার কোমরের ব্যাস ১২ ইঞ্চি কমে যায়। কোলেস্টেরলের মাত্রা অনেক কমিয়ে আনেন। এভাবে ৮ মাসে তার ওজন ৮৪ কেজিতে নেমে আসে। ডিসিপি মণি বলেন, ওজন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় আমি প্রতি মাসে সাড়ে ৪ লাখ ধাপ হাঁটার লক্ষ্য স্থির করি। এভাবে গত 8 মাসে, আমি ৩২ লাখের বেশি ধাপ হেঁটেছি’।
তার এই প্রচেষ্টাকে পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা প্রশংসা করেন। ওজন কমানোর ক্ষেত্রে সাফল্য পাওয়ার পর হাজারো পুলিশের উপস্থিত এক অনুষ্ঠানে জিতেন্দ্রকে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার। জিতেন্দ্রকে পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রশংসাপত্রও দেওয়া হয়।
ওজন কমানোর ক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য জিতেন্দ্র তার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদেরও কৃতিত্ব দিয়েছেন। তিনি জানান, ওজন কমানোর জন্য তার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীরা তাকে প্রতিনিয়ত উৎসাহ জুগিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
