নিউজ ডেস্ক।।
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতির পরীক্ষা ২০২২ এর কেন্দ্রীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এ মেধা তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় বলা হয়, এএএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন।
এছাড়া এএএসআই থেকে এসআই (নিরস্ত্র) পদে ৩২৭ জন, এটিএসআই থেকে টিএসআই পদে ১২৮ জন, কনস্টেবল থেকে এটিএসআই পদে ২২৪ জন, কনস্টেবল থেকে নায়েক পদে ৫ হাজার ৩৫২ জন, কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৭৪৬ জন এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮২৪ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
