নিউজ ডেস্ক।।
আজ ০৩ডিসেম্বর শনিবার বেলা ১১টার সময় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন হয়। প্রেসক্লাব কার্যালয়ে সকল সাংবাদিকদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সুমন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান শেষে বিগত কমিটি ভেঙ্গে প্রথম অধিবেশন শেষ করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের নির্বাহী সদস্য খান মাহামুদ আরিফুল হক। সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে মত বিনিময়ের মাধ্যমে প্রস্তাব সমর্থনে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সে মোতাবেক সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহাবুবুর রহমান দুলুর প্রস্তাবে এবং প্রচার সম্পাদক সৈয়দ অনুজের সমর্থনে শেখ ফারুক হোসেনকে আগামী তিন বছরের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়। একইভাবে সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের নির্বাহী সদস্য কামরুল আহসান হীরকের প্রস্তাবে এবং অর্থ বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমানের সমর্থনে আগামী তিন বছরের জন্য মোঃ মোজাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটি গঠন শেষে উপস্থিত সদস্যদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
শেখ ফারুক হোসেন দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ইতিমধ্যে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি একজন সাহসী সাংবাদিক। অনিয়ম, দুর্নীতি কার্যকলাপের বিরুদ্ধে তার কলম সদা সোচ্চার। তিনি একজন আপোষহীন সাংবাদিক হিসেবে পরিচিত।
অন্যদিকে সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদুর রহমান পেশায় একজন শিক্ষক। তিনি ২০১৮ সালে জেলা পর্যায়ে এবং ২০১৯ সালে দেশ সেরা শিক্ষকের স্বীকৃতি পান। তিনি এটুআই নিয়োগপ্রাপ্ত একজন জেলা অ্যাম্বাসেডর। শিক্ষাঙ্গনে রয়েছে তার যথেষ্ট সুনাম। ছাত্রজীবন থেকে লেখালেখির অভ্যাসের কারনে তার সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা থেকে তিনি কলম লেখক হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিকতার সাথে জড়িত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
