নিজস্ব প্রতিবেদক।।
সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১’ এর বাধ্যতামূলক অনলাইন প্রশিক্ষণের সময় বাড়ানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে (৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) সকল শিক্ষক অনলাইনে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে কোর্সটি সম্পন্ন করতে পারবেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে- ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে (যে সব প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে।
এরই অংশ হিসেবে গত ৩০ সেপ্টেম্বর ২০২২ থেকে ৩১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর (যেসকল প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) সকল শিক্ষককে অনলাইনে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ’ বিষয়ক কোর্সটি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল। পরে প্রশিক্ষণের সময় ২০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। এবার প্রশিক্ষণের সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
এই প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে পারবে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
