বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

 

রোববার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: আব্দুল হাই (বাবু) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৪৭ হাজার ৮০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২২৭১ ((বাইশ হাজার দুইশত একাত্তর) জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাশের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩ জন ছাত্র এবং ৫ হাজার ৬০৫ জন ছাত্রী। একইসাথে ১ম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

ফলাফল www.bou.ac.bd ঠিকানায় পাওয়া যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.