বা‌গেরহাট সদর উপ‌জেলায় ডি‌জিটাল উদ্ভাবনী মেলা অনু‌ষ্ঠিত

মোঃ মোজা‌হিদুর রহমান।।
বা‌গেরহাট সদর উপ‌জেলা কর্তৃক আ‌য়ো‌জিত ডি‌জিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্ভাবনী জ‌য়োল্লা‌সে স্মার্ট বাংলা‌দেশ শ্লোগা‌নে মঙ্গলবার সকাল ১০টা থে‌কে উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে শুরু হয়।

মেলায় অংশগ্রহনকারী স্টলগু‌লোর ম‌ধ্যে বিচারক‌দের বিচারকার্য শে‌ষে আ‌লোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মুহাম্মদ মুছা‌ব্বেরুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন সরদার না‌সির উ‌দ্দিন, উপ‌জেলা চেয়ারম‌্যান, বা‌গেরহাট সদর, বা‌গেরহাট।

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন খান রেজাউল ইসলাম, রি‌জিয়া পারভীন ভাইস চেয়ারম‌্যান, সদর উপ‌জেলা বা‌গেরহাট, এস এম মো‌র্শেদ, উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা।

উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার এস এম হিশামুল হ‌কের উপস্থাপনায় এ সময় সদর উপ‌জেলা অ‌্যাম্বা‌সেডরবৃন্দ, শিক্ষকবৃন্দ, বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থী উপ‌স্থিত ছি‌লেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.