মোঃ মোজাহিদুর রহমান।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৩টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে ২০২২ সালের এইসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৬ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ জানান, উপজেলায় এবার ৩টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে এইসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৩২৯ জন।
এর মধ্যে কাজী আজহার আলী কলেজে ১৭৩জন, সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজে জেনারেল ২২৭জন, বিএম শাখা ২২৬, শেখ হাসিনা কারিগরি কলেজে (বিএম শাখা) ৭৬জন, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ৫২৩জন ও আলহেরা মাদ্রাসা কেন্দ্রে ১০৪জন পরীক্ষায় অংশ গ্রহন করছে।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথম দিনের বিকালের বিএম শাখার পরীক্ষা বোর্ড স্থগিত করেছে বলে তিনি জানান।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন ইউএনও মো. মনোয়ার হোসেন, এসিল্যান্ড বিধান কান্তি হালদার সহ বিভিন্ন কর্মকর্তাগণ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
