নির্বাচন পর্যবেক্ষনে সিইসির নেপাল ত্রমণ

অনলাইন ডেস্ক।।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য নেপাল যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশটিতে তার সফরের কথা রয়েছে।

এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম।  ইতোমধ্যে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে

মো. শাহ আলম জানান, ইলেকশন অব হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব নেপাল’ পর্যবেক্ষণে নেপাল সফরে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।

আগামী ১৮ নভেম্বর তারা ঢাকা ত্যাগ করবেন। ফিরবেন ২২ নভেম্বর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.