নিউজ ডেস্ক।।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন হাজার ২৪৯ জনের। গত দিনে যে সংখ্যা ছিল এক হাজার ৫৮০ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৯ হাজার ১৭৫ জন। একই সাথে সুস্থ মানুষের সংখ্যা চার লাখ ১২ হাজার ৬৩৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার ১৩৪ জন। একই সাথে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৯২ হাজার ৬৫১ জন। আর সুস্থ হয়েছেন ৬১ কোটি ৪০ লাখ ১২ হাজার ৪৮ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৬১০ জনে। মোট মারা গেছেন ১০ লাখ ৯৬ হাজার ১৬৬ জন।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৭১৪ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৯ হাজার আটজনের।
তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৪৩৮ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৮৩২ জনের।
এছাড়া জার্মানি আক্রান্তে চতুর্থ স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩০ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৫৪৪ জনের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
