এইমাত্র পাওয়া

আংশিক সূর্যগ্রহন ২৫ অক্টোবর

অনলাইন ডেস্ক।।

আগামী ২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ হবে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিটি ১২ সেকেন্ডে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশেও এটি দেখা যাবে।

এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মোহা. আছাদুর রহমান জানিয়েছেন, গ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৬৫ মিনিট ৩০ সেকেণ্ডে। গ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে।

চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে।

সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে।

রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.