এইমাত্র পাওয়া

কি ভয়ানক!

নিউজ ডেস্ক।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে ‘আমরা আর একসাথে নাই’এমন পোস্ট দিয়ে রহস্য ছড়িয়ে দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে কি কারণে এমন পোস্ট দিয়েছেন এ নায়িকা তা নিয়ে প্রশ্ন ভক্তদের মনে। অনেকে ভাবছেন, মাহিয়া মাহির কি আবারও সংসার ভাঙতে চলেছে, নাকি মাহির ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। এদিকে ফেসবুকে পোস্ট দেওয়ার আধা ঘণ্টা পর সেই পোস্ট সরিয়ে নেন মাহি। রাত ১০টার দিকে আবারও ফেসবুকে ওই আইডি থেকে আরেকটি পোস্ট দেন ঢাকাই সিনেমার এ নায়িকা।

সেখানে মাহি লিখেন, কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইল কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কি ভয়ানক!

জানা গেছে, স্বামী রাকিব সরকারের সংসারে ভালো আছেন মাহি। সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি তার ‘যাও পাখি বলো তারে’ ছবির প্রচারণায় হাজির হয়েছেন। ব্যক্তিজীবনে তারা সন্তানের অপেক্ষা করছেন। উল্লেখ্য, ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি।

বিজ্ঞাপন

গেলো বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন। গত বছরের সেপ্টেম্বরে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.