এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাজমুল হুদা।।

শেখ হেলাল উদ্দীন কলেজে শেখ রাসেল এঁর ৫৮ তম জন্মদিন উপলক্ষে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল বিকাল ৪ টায় ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজের বিশাল মাঠে শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে’শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বাঙালির এই প্রিয় খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বি এল স্পোর্টিং ক্লাব, ভান্ডারকোট ও ঝিনাইখালী স্পোর্টং ক্লাব।

খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান, জীবন কৃষ্ণ এবং লাচ্চু শেখ। খেলা শেষপর্যন্ত ১-১ গোলে সমতা হয়ে ট্রাইবেকারে গড়ায়। বিএল স্পোর্টিং ক্লাব জয়লাভ করে খেলা শেষে কলেজের প্রাক্তন ছাত্র টুটুল আকুঞ্জীর উপস্থাপনায় অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও প্রাইজ মানী তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, ভান্ডারকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল শেখ, জিবি সদস্য এ্যাড. নব কুমার চক্রবর্তী, মোঃ হাফিজুর রহমান, অপূর্ব লাল সাহা প্রমুখ। প্রধান অতিথি বলেন শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর শেখ হেলাল উদ্দীন কলেজে আয়োজন করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.