এইমাত্র পাওয়া

করোনায় মৃত্যু ৫,শনাক্ত ৪৯১

অনলাইন ডেস্ক।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৯১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮০ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ২৯ হাজার ১৫ জনে পৌঁছেছে।

শুক্রবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্ত হার ১০ দশমিক ০০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৭০১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৩ শতাংশ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.