এইমাত্র পাওয়া

শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরের শুরুতে

নিউজ ডেস্ক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

আজ সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগে তিন ধাপে লিখিত পরীক্ষা আয়োজন করা হয়। এতে যারা পাস করেছেন তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর তা অধিদফতরের মাধ্যমে বুয়েটে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সব ফলাফল একত্রিত করে আগামী নভেম্বরের শুরুতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ডিসেম্বর থেকে যোগদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে। ’
ডিপিই’র মহাপরিচালক আরও বলেন, ‘লিখিত পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে দিনাজপুর জেলার মৌখিক পরীক্ষা বাকি রয়েছে।

এ পরীক্ষার ফলাফল পাঠানো হলে বুয়েট থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের কাজ শুরু হবে। ’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.