রোববার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই নতুন দাম কার্যকর বলে জানানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এলপিজির নতুন দাম ঘোষণা করেন।
এর আগে সেপ্টেম্বরে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা ক বিইআরসি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
