নিজস্ব প্রতিবেদক।।
বিয়ে ও সন্তান নিয়ে চিত্রনায়ক শাকিব ও চিত্রনায়িকা শবনম বুবলীর মধ্যে নাটকীয়তার অবসান হলেও বিয়ে বিচ্ছেদের খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দুইজনেই বিয়ে ও সন্তানের কথা স্বীকার করে জানিয়েছেন আড়াই বছর আগে তারা বাবা-মা হয়েছেন। তাদের পুত্রসন্তানের বয়স এখন আড়াই বছর। নাম শেহজাদ খান বীর। এ নিয়ে গতকাল প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের বেশ কিছু ছবি পোস্ট করেন বুবলী। ওই পোষ্টে বুবলী লেখেন, তার ও শাকিবের বিয়ে বিচ্ছেদ হয়নি। পরে শাকিবও ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান।
দুইজনে আলাদা আলাদা পোস্ট দিলেও পোস্টের বক্তব্য ছিল এক। পোস্টে তারা লিখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
কয়েক দিন ধরে চলা গুঞ্জনের বিষয়ে দুইজনের ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুয়িশ মেডিক্যাল হাসাপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর।
এ বিষয়ে গতকাল শাকিব গণমাধ্যমকে বলেন, ‘শেহজাদ খান বীর, আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’ একই কথা বলেন বুবলীয়।
সন্তান জন্মের আগে বুবলী ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাস শেষে তিনি সবার সামনে এসে কাজে ব্যস্ত হয়ে পড়েন।
‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে ২০১৭ সালের মার্চে প্রথম দু’জনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এমন ধোঁয়াশার মধ্যেই গত বছর আমেরিকা পাড়ি জমান শাকিব খান। ৯ মাস পর দেশে ফিরেন।
একটি সূত্র জানায়, আমেরিকায় থাকাকালে শাকিব তার প্রথম স্ত্রী অপুর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন। দেশে এসে একপর্যায়ে অপুর সাথে এক হওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি বুবলী জানার পর মেনে নিতে পারেননি। ফলে বিয়ে ও সন্তানের বিষয়টি তিনি আর গোপন না রেখে তা প্রকাশ করে দেন।
এ দিকে শাকিব-বুবলীর সন্তান নিয়ে নাটকীয়তা শেষ না হতেই তাদের বিচ্ছেদ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গতকাল দিনভর এ নিয়ে সোশ্যাল মিডিয়া সরব ছিল। কিছু গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করলেও কেউ বিচ্ছেদের বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরেননি।
এ বিষয়ে জানতে গতকাল শাকিবের মোবাইল ফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। আর বুবলীকে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
