নিজস্ব প্রতিবেদক।।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে উপজেলার শিতলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তাবে তারা সবাই এখন শঙ্কামুক্ত।
ঘটনার পর থেকেই আতঙ্ক সৃষ্টি হয়েছে অভিভাবকদের মনে। খবরটি নিশ্চিৎ করেছেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) মোহম্মদ আসাদুজ্জামান।
আরএমও জানান, বিদ্যালয়ের পানি পান করার পর প্রথমে চারজন ও পরে আরও তিনজন সিক্ষার্থী পেট ব্যথা ও বমির লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন। তাদের মাঝে তিনজন বেশি অসুস্থ। এই সাতজনের অসুস্থাতা দেখে মনে হয়েছে টিউবওয়েলের পানিতে খুব ভারি বিষ জাতীয় কিছু মেশানো হয়নি। তবে ছত্রাকনাশক কোনো রাসায়নিক মিশ্রিত পানি পানে এ ধরনের লক্ষণ দেখা যেতে পারে।
হাসপালাতের আরএমও আরও বলেন, আমরা পানি সংগ্রহ করেছি। তার নমুনা আগামিকাল ঢাকা পাঠানো হবে পরীক্ষার জন্য। এই সাত জনের বাইরে যারা এসেছেন তারা আতঙ্কিত হয়ে ভর্তি হয়েছেন। আমরা সকলের চিকিৎসা দিচ্ছি। ৬০ জনেই এখন শঙ্কামুক্ত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
