এইমাত্র পাওয়া

৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ম্যাচের ৩০ মিনিটে তৃতীয় লিড নেয় ছোটনের দল। গোল করেন কৃষ্ণা রানী। পাঁচ মিনিট পরে আরও এক গোল করে বাংলাদেশ নারী দল। এবার জালে বল জড়িয়ে দেন ঋতুপর্ণা চাকমা।

প্রথমার্ধের উড়ন্ত সূচনা দ্বিতীয়ার্ধেও ধরে রাখে বাংলাদেশ। ৫৪ মিনিটে সাবিনা নিজের দ্বিতীয় গোল করেন। দলকে এগিয়ে নেন ৫-০ গোলে। দুই মিনিট পরেই গোল করেন মাসুমা পারভীন। দলের পক্ষে লাকি সেভেন গোলটি আসে তহুরা খাতুনের থেকে। এরপর যোগ করা সময়ে আরও এক গোল করেন লাল-সবুজের নারী দলের অধিনায়ক সাবিনা। পূর্ণ করেন হ্যাটট্রিক।

শুক্রবার বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপাল ও ভারত মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল বাংলাদেশের বিপক্ষে শিরোপার জন্য লড়বে। আগামী সোমবার বিকেলে কাঠমান্ডুতে মাঠে গড়াবে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.