নিজস্ব প্রতিবেদক।।
ভুল করে অন্য কেন্দ্রে যাওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে সরকারি গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলো ডেমরা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামপুরে এ ঘটনা ঘটে। ডেমরা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমরান হোসেন মোল্লা বলেন, এক পরীক্ষার্থী তার মাসহ ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে আসে। রোল মিলিয়ে দেখে যে তার কেন্দ্র হলো শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি-সংলগ্ন বাকচর আদর্শ উচ্চবিদ্যালয়, যা ওই কেন্দ্র থেকে প্রায় আধ ঘণ্টা দূরে অবস্থিত।
পরে পরিস্থিতি ও সময় বিবেচনা করে তাদের দু’জনকে আমার সরকারি গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ সময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন।
যথাসময়ের আগেই পরীক্ষার্থী ও অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারায় তারা ডেমরা ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
