‘চাদর’ সিনেমায় গাইলেন প্রতীক ও স্বরলিপি

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় ‘চাদর’ সিনেমা নির্মাণ করছেন গুণী পরিচালক জাকির হোসেন রাজু। এতে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও শবনম বুবলী।
সম্প্রতি শুরু হয়েছে সিনেমাটির গানের কাজ। ‘চাদর’র গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু নিজেই। এরমধ্যেই রেকর্ডিং হয়েছে সিনেমাটির ‘বুকের খাঁচা’ শিরোনামের একটি গানের। যেটির সুর করেছেন এসআই শহীদ ও সংগীতায়োজন অনিক শাহানের। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন প্রতীক হাসান ও স্বরলিপি।

এ প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, আমি সিনেমায় গানের ক্ষেত্রে খুবই সিরিয়াস। আমার প্রায় সব সিনেমার গানগুলো আলাদা যত্ন নিয়ে করা, সবাই গ্রহণ করেছেন। চাদরেও এর ব্যতিক্রম হবে না। শহীদের সুরে অন্যরকম মায়া আছে।

প্রায় এক যুগ পর এফডিসির প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি ৭০ লাখ টাকা বাজেটের নির্মাণ করবেন জাকির হোসেন রাজু। এতে সাইমন-বুবলী ছাড়া আরও অভিনয় করবেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.