এইমাত্র পাওয়া

সাহিত্যে নোবেল পেলেন ওলগা ও পিটার

কেলেঙ্কারির কারণে এক বছর বন্ধ ছিলো সাহিত্যে নোবেল পুরস্কার। নতুন কমিটি গঠন করে এবার দুবছরের নোবেল পুরস্কার একসঙ্গে দেয়া হলো। ২০১৮ সালের স্থগিত থাকা পুরস্কার পেয়েছেন পোলিশ লেখিকা ওলগা তোরাকারচুক। এ বছরের পুরস্কার পেলেন অস্ট্রিয়ান সাহিত্যিক পিটার হ্যান্ডেক।

তোরাকারচুক এর নোবেল পাওয়া প্রসঙ্গে সুইডিশ অ্যাকাডেমি বলেছে, ‘তিনি পুরস্কার পেলেন তার কল্পনার বর্ণনার জন্য, যা তিনি অত্যন্ত শক্তিমত্তার সঙ্গে দিয়েছেন। তিনি জীবনের সীমা অতিক্রম করতে পেরেছেন। আর হ্যান্ডেক এর পুরস্কার পাওয়া নিয়ে বলা হয়েছে, ‘তার প্রভাববিস্তারি জাদুবাস্তব লেখার জন্য যেটি তিনি চমৎকার ভাষাশৈলীর স্বাক্ষর রেখে লিখেছেন। তিনি সারা বিশ^ আবিস্কার করেছেন, বিশেষত মানবিক অভিজ্ঞতা।’ সাহিত্যবিশারদরা বলছেন তোরাকারচুক একটি বিষ্ময়কর কিন্তু অসাধারণ পছন্দ ছিলো।

বিচারকরা বলেছেন, একজন লেখিকা যিনি স্থানীয় মানুষের জীবনকে কাছ থেকে দেখেছেন। যিনি পৃথিবীকে দেখেন পাখির চোখ দিয়ে। তার লেখা হাস্যরস এবং খোঁচা সমৃদ্ধ।’ পুরস্কার ঘোষণার সময় এই লেখিকা জার্মানিতে একটি ট্রেনে ভ্রমণ করছিলেন। তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি সবসময় মনে করেছি পোল্যান্ড তার ইতিহাসের অন্ধকার বিষয়গুলো নিয়ে আলোচনার যোগ্যতা রাখে।’ ২০১৮ সালে উপন্যাস ফ্লাইট এর জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন তিনি। তোরাকারচুক সাহিত্যে নোবেল পাওয়া ১৫তম নারী।

অস্ট্রেলিয়ান নাট্যকার হ্যান্ডেক এর নোবেল পাওয়াটি পোলিশ লেখিবার চেয়েও বেশি বিতর্ক তৈরি করবে বলে মত তিচ্ছেন সাহিত্যবিশারদরা। এর দুদিন আগেই সুইডশ অ্যাকাডেমি ঘোষণা দিয়েছিলো, এই পুরস্কারের ক্ষেত্রে তারা পুরুষতান্ত্রিক ও ইউরোপমুখি তথা পাশ্চাত্যমুখি লেখক থেকে সরে আসবে। কিন্তু হ্যান্ডেককে পুরস্কার দিয়ে কমিটি আগের ধারাতেই থেকে গেলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.