এইমাত্র পাওয়া

১০ দিন পেছাচ্ছে বিপিএল

বিপিএল নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কমছে না। সবার মনে এক প্রশ্ন- নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে তো এবারের বিপিএল?

তবে এবার বিপিএল নির্ধারিত সময়ের এক সপ্তাহ বা ১০ দিন পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এবার বিপিএলে দল গঠনে স্পন্সররা সরাসরি কোনো ভূমিকা পালন করতে পারবেন না। তবে সুপারিশ করতে পারবেন।

২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হওয়ায় এবার বিপিএল বিশেষ আসরের তকমা দিয়ে এই আদলে সাজানো হয়েছে বলে জানান বোড প্রধান নাজমুল হাসান পাপন। তিনি আরো জানান, এবারের বিপিএল বঙ্গবন্ধুকে নামে উৎসর্গ করা হবে বলে এর নাম বঙ্গবন্ধু রাখা হয়েছে, তাই এবার কেন ফ্রাঞ্চাইজিকেই দিচ্ছি না।

ফ্রাঞ্চাইজি না থাকলেও আগের মতো এবারো সাতটি দল থাকবে। শুধু ম্যানেজম্যান্ট থাকবে বিসিবির হাতে। খেলোয়াড়দের থাকা খাওয়া, পরিবহন সব খরচ বহন করবে বিসিবি। আর এতে সবাই খুশি হবেন বলে মনে করেন বোড সভাপতি। যারা আর্থিক ক্ষতির কথা ভেবেছিলেন তারাও বেশি খুশি হবেন বলে মত তার।

এখন দেখার বিষয় নির্ধারিত সময়ের এক সপ্তাহ বা ১০ দিন পর অনুষ্ঠিত হয় কিনা বিপিএল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.