এবারের এশিয়া কাপের ফরম্যাট তৈরি হওয়ার পরই সম্ভাবনা জেগেছিলো অন্তত দুইবার ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখার। অবশেষে সেই সম্ভাবনা সত্যি করে রোববার (৪ সেপ্টেম্বর) আবারও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী নামছে মাঠের লড়াইয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের হাই-ভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
উপমাহদেশের এই দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান উঠেছে সুপার ফোরে। নিজেদের ভেতর এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলেবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সম্ভাবনা রয়েছে এশিয়া কাপের ফাইনালেও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার।
এদিকে, গ্রুপ পর্বের প্রথম দেখায় পাকিস্তানকে হারিয়ে ৫ উইকেটে হারিয়ে উত্তেজনাকর লড়াই জিতেছিলো রোহিত শর্মার ভারত। বাবর-রিজওয়ানদের সামনে এবার সেই হারের প্রতিশোধ নেয়ার পালা। তাদের সামনে বেশ ভালো একটি সুযোগও রয়েছে। প্রথম ম্যাচে ভারতের জয়ের অন্যতম কারিগর রবীন্দ্র জাদেজা হাঁটুর চোটে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে, দলের বড় ভরসার একজনকে হারিয়ে কিছুটা হলেও খর্ব হয়েছে ভারতের শক্তি।
রোববারের মহারণে বাবর আজমের দল ঘুরে দাঁড়াতে পারে নাকি প্রথম ম্যাচের মতো রোহিত শর্মার দলই শেষ হাসি হাসে সেটির দিকেই এখন তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
