নিউজ ডেস্ক।।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. আব্দুস সামাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২২ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটি’র সভা আগামী ০৫ সেপ্টেম্বর বেলা ১১টার সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
