নিউজ ডেস্ক।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীরকে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ করা হয়েছে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এনামুল হক আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
আরাফাত জানান, গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম কবীরকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে টানা চার বছর ভিসি পদে দায়িত্ব পালন করতে পারবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর পর একই বছরের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে প্রতিষ্ঠানটির প্রথম ভিসি নিয়োগ দেওয়া হয়। গত ৩১ জুলাই অধ্যাপক ড. রফিক উল্লাহ খানের চার বছরের মেয়াদ শেষ হয়। এর পর থেকে ভিসির পদটি শূন্য ছিল। অর্থাৎ ড. গোলাম কবীর এ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি হচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
