নাসার রকেট অভিযান কারিগরি ত্রুটির কারনে বাতিল

মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস অভিযান বাতিল করা হয়েছে। কারিগরি ত্রুটিজনিত কারণে এই কর্মসূচি বাতিল করা হয়েছে। খবর বিবিসির।

নাসার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও নতুন এই রকেটটি সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট) পরীক্ষামূলক অভিযানে যাওয়ার কথা ছিল।

কিন্তু চারটি বিশাল ইঞ্জিনের একটি ইঞ্জিন কারিগরি ত্রুটিতে পড়ে।৬ সপ্তাহব্যাপী পরীক্ষামূলক ফ্লাইটটির নাম দেওয়া হয় ‘আর্টেমিস ১’। এর উদ্দেশ্য এসএলএস ও ওরিওন ক্রু ক্যাপসুলের সক্ষমতা পরীক্ষা করা। ক্যাপসুলটি (১৯৬৯ সালের অ্যাপোলো-১১ এর মতো) রকেটের ওপর বসানো থাকবে।

এটি চাঁদের চারপাশে ঘুরবে। পরীক্ষা সফল হলে ভবিষ্যতে এ ধরনের ক্যাপসুলে করে নভোচারীরা চাঁদে যাবেন।পরবর্তী অভিযান ‘আর্টেমিস ২’র আওতায় নভোচারীরা চাঁদের কক্ষপথে ঘুরে আসবেন। তবে তারা পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে অবতরণ করবেন না।

বিবিসির খবর অনুসারে, ফ্লাইটটি মনুষ্যবিহীন হলেও পরবর্তীতে আর্টেমিস প্রকল্পের অধীনে প্রায় ৫০ বছর পর মানুষকে চাঁদে নেওয়া ও পরবর্তীতে মঙ্গলে অবতরণের পরিকল্পনা রয়েছে নাসার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.