অনলাইন ডেস্ক।।
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করতে শিগগিরই বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতারুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
দীপু মনি বলেন, যে কোনো আত্মহত্যাই অনাকাঙ্ক্ষিত। অনেক ক্ষেত্রে পারিবারিক প্রত্যাশার চাপ বেশি থাকে শিক্ষার্থীদের উপর। পিতা-মাতার মাধ্যমে শিক্ষার্থীদের শারিরীক নির্যাতনের ঘটনাও ঘটে। করোনার প্রভাবেও শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে।
মতবিনিময় সবায় আরও অংশ নেন ইরাবের উপদেষ্টা রাকিব উদ্দিন, সাবেক সভাপতি মুসতাক আহমেদ, সহ সভাপতি নুরুজ্জামান মামুন, যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, কোষাধ্যক্ষ এলতেফাত হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক রাহুল শর্মা, প্রকাশনা সম্পাদক তুহিন সাইফুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ মজুমদার, আইসিটি সম্পাদক এনামুল হক প্রিন্স, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ, আবদুল হাই তুহিনসহ অন্যরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
