বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০১৯ এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।
চলতি বছরের এপ্রিলে এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ১৬, ১৭ ও ১৮ জুন পরীক্ষা হয়।
১৬ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। এরপর ১৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবশেষ ১৮ জুন সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ২৫ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার ফল বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) প্রকাশিত হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
