নিজস্ব প্রতিবেদক।।
বেগুনের পুষ্টিগুণ নিয়ে আলোচনা কম হলেও এটা মনে করার কোনো কারণ নেই যে, এই খাদ্যের কোনো গুণই নেই। রান্নাঘরে অবশ্য এর কদর অনেক। ইলিশের ঝোলের জন্য হোক অথবা পুড়িয়ে ভর্তা বেগুন নামের এ সবজিটা বেশ চলে। কিন্তু অন্যান্য সবজির ক্ষেত্রে যেভাবে ঘটা করে পুষ্টিগুণ নিয়ে আলোচনা হয়, বেগুন থাকে সে আলোচনা থেকে অনেকটা দূরে।
তবে খাদ্য বিজ্ঞানীরা বলছেন, এই বেগুনের রয়েছে বেশ কিছু অনন্য গুণ। যেমন- ১. বেগুনে থাকে এমন কিছু ফাইটোনিউট্রিয়েন্টস, যা স্মৃতিশক্তি মজবুত করতে সাহায্য করে। সার্বিকভাবেও মস্তিষ্কের কাজে সাহায্য করে। ২. চারদিকে হরদম ঠুশ-ঠাশ করে হাড় ভাঙার কথা শোনা যাচ্ছে। বেগুন কিন্তু এ ক্ষেত্রে ব্যাপক উপকার করতে পারে। কারণ সবজিটি আয়রন আর ক্যালসিয়ামে ভরপুর।
ফলে তা হাড়ের স্বাস্থ্য মজবুত করে। ৩. বেগুনে নানা রকম অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এগুলো কোষের যত্ন নেয়, নানা ধরনের ক্ষতির হাত থেকে বাঁচায়। এমনকি ক্যান্সারও প্রতিরোধ করে। ৪. হার্টের স্বাস্থ্যের জন্যও ভালো পার্টনার বেগুন। কারণ এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। তাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে যত্ন পায় হার্ট। ৫. ওজন কমাতেও সাহায্য করে বেগুন। এতে ক্যালোরি থাকে কম। ফ্যাটের পরিমাণও কম, যা ওজন কমাতে সাহায্য করে। ইন্টারনেট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
