নিজস্ব প্রতিবেদক।।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের উপ-সচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য গেছে।
এতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আত্ততাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ নিজ কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
