অনলাইন ডেস্ক।।
অবশেষে কিছুটা নিম্নমুখী ডলারের বাজার। গত বৃহস্পতিবার ১২০ টাকায় বিনিময় হওয়া এই মার্কিন মুদ্রা আজ রবিবার বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।
মানি এক্সচেঞ্জ হাউজ সূত্রে জানা যায়, বাজারে ডলারের সরবরাহ কিছুটা বেড়েছে। বিপরীতে কমেছে ক্রেতা।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
