লোডশেডিং কমবে আগামী মাসের শেষেঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

আগামী মাসের শেষদিকে লোডশেডিং কমে আসবে। আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি’ নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স (এফইআরবি)।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সচিব মাহবুব হোসেন , পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক বদরূল ইমাম ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফইআরবি’র সাবেক চেয়ারম্যান মোল্লাহ এম আমজাদ হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.