অনলাইন ডেস্ক।।
সাহিত্যিক, কবি, লেখক কোনটাই নয়; বরং পৌরসভার রেকর্ড বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কলকাতা শহরের একজন জমিদার।
সোমবার ২২ শ্রাবণ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। এ দিন বিশ্বকবির এক অমূল্য রত্ন সামনে এসেছে। কলকাতা কর্পোরেশনের রেকর্ড রুম থেকে উদ্ধার হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সম্পর্কিত একটি খাতা।
জি২৪ এর খবর অনুসারে, তৎকালীন সময়ে ডেথ সার্টিফিকেটে ব্যক্তির ধর্ম, সামাজিক শ্রেণি এবং জীবিকা উল্লেখ করা থাকত। আর পাঁচজন সাধারণ মানুষের মতো রয়েছে কবিগুরুর মৃত্যু পরবর্তী নথিও। বিশ্ববরেণ্য কবিকে সেখানে জমিদার বা ল্যান্ডওনার হিসেবে উল্লেখ করা হয়েছে।
তৎকালীন সময়ে ডেথ সার্টিফিকেট তৈরির আগে কোনো ব্যক্তির মৃত্যুর সংক্রান্ত তথ্য তোলা হতো শ্মশানে থাকা একটি নির্দিষ্ট খাতায়। শ্মশান থেকে ওই খাতা চলে আসত কলকাতা পৌরসভার মূল সদর দফতরে। এখনো সেখানেই সযত্নে রক্ষিত রয়েছে কবিগুরুর এই সম্পদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
