নিউজ ডেস্ক।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ ও তেজগাঁও বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে লালবাগ বিভাগে এবং গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
