অনলাইন ডেস্ক।।
বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ১৮টি ঘোড়া উপহার দিয়েছে কাতার সশস্ত্র বাহিনী। কাতার বিমান ঘাঁটি থেকে আমিরি বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট সোমবার সকালে রওনা দেয়। ওই সময় আল উদেইদ ঘোড়া বহনকারী বিমানকে আনুষ্ঠানিক বিদায় জানাতে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন এনডিসি, দূতাবাসের ডিফেন্স এট্যাসি বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, দুতালয় প্রধান তন্ময় ইসলাম ও কাতার সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।কাতারের এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে কাতার সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আল আকিল আল নাবেত সম্প্রতি বাংলাদেশ সফর করেন। উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
