এইমাত্র পাওয়া

এসএসসির নতুন সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক।।

এসএসসি ও সমমান পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রবিবার (৩১ জুলাই) নতুন সূচি প্রকাশ করা হয়। 

সব বিষয়ের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২ ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বিষয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় থাকবে।

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র ১৭ সেপ্টেম্বর, ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র ১৯ সেপ্টেম্বর এবং ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

গণিত (আবশ্যিক) ২২ সেপ্টেম্বর; পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং ২৪ সেপ্টেম্বর; গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ ২৬ সেপ্টেম্বর; ভূগোল ও পরিবেশ ২৭ সেপ্টেম্বর; জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর নেওয়া হবে। এছাড়া হিসাববিজ্ঞান ২৯ সেপ্টেম্বর এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষায় বসতে হবে ১ অক্টোবর।

ssc examএসএসসি পরীক্ষার রুটিন।

মহামারির কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দেওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.