ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে

নিউজ ডেস্ক।।

রাজধানী ও আশপাশের এলাকার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বভাসে বলা হয়, ঢাকা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টি হতে পারে। সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আদ্রতা ছিল ৯২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.