নিউজ ডেস্ক।।
নিজের মোবাইল খুইয়ে দুই ছিনতাইকারীকে ধরে আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী পারিশা আক্তারকে সম্মাননা প্রদান করেছে ইয়ামাহা রাইডারস ক্লাব।
সোমবার (২৫ জুলাই) সাহসী নারী হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
গত ২১ জুলাই বিকালে রাজধানীর কারওয়ান বাজার সিগনালে থাকা অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টাসের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। পরবর্তীতে ফোন হারিয়ে হতাশ হয়েও থেমে থাকেননি পারিশা। সেই দিনই একই জায়গা থেকে সে অন্য এক ব্যাক্তির মোবাইল ফোন ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে হাতে-নাতে ধলে ফেলে।
ঘটনাটি মিডিয়াতে প্রকাশিত হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই প্রতিবেদনের সূত্র ধরে ইয়ামাহা রাইডারস্ ক্লাবের সদস্যরা পারিশাকে খুঁজে বের করে সম্মাননা প্রদান করে ইয়ামাহা রাইডারস ক্লাব। ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদেরকে নিয়ে গঠিত একটি সংগঠন। দেশের প্রতিটি জেলায় এই মোটরসাইকেল ক্লাবের শাখা রয়েছে এবং দেশব্যাপী এদের রয়েছে প্রায় সাড়ে তিন হাজার সদস্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
