মাহফুজ আলম,কাপ্তাই(রাঙামাটি) থেকে।।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় (বিউবো) কাপ্তাই এর প্রধান শিক্ষক মোঃ হাবিবুল হক (৫৬)বৃহস্পতিবার(২১ জুলাই) দিবাগত রাত ১টার সময় চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । (ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ ২২ জুলাই শুক্রবার তার মরদেহ চট্টগ্রাম পটিয়ায় আমীর ভান্ডার নিজ গ্রামে নেওয়া হয়েছে। সেখানেই বাদ জুমা জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।এদিকে, প্রধান শিক্ষক মোঃ হাবিবুল হকের মৃত্যুতে কাপ্তাই উপজেলা জুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে।
কাপ্তাই উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, উপজেলা স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।জানা যায় গত কয়েকদিন পূর্বে কাপ্তাই বাসভবনে ব্রেন স্ট্রোক করে, পরবর্তীতে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিক্ষক মোঃ হাবিবুল হক। টানা কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন জীবনের কাছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
