নার্স ও মিডওয়াইফারি শিক্ষক হিসেবে সংযুক্তিতে পদায়নের আদেশ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ওই নার্সিং কর্মকর্তাদের পূর্বের কর্মস্থলে বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (শিক্ষা শাখা) (উপসচিব) পরিচালক মো. রশিদুল মান্নাফ কবির এক অফিস আদেশে এ নির্দেশ দেন।
অফিস আদেশে বলা হয়েছে- প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকার এ.টি মামলা নং ৩০১/২০২২ এর ০৪-০৭-২০২২ খ্রি. তারিখের আদেশ এবং বিজ্ঞ ট্রাইব্যুনালের ০৭-০৭-২০২২ খ্রি: তারিখের ১৮৭ নং স্মারকের প্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, শিক্ষা শাখার ১৩-০৭ ২০২২ খ্রি. তারিখের ৩৯১, ৩৯২ ও ৩৯৩ নং স্মারকাদেশ বর্ণিত নার্স/ মিডওয়াইফারি শিক্ষক হিসেবে সংযুক্তিতে পদায়নের আদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্দেশক্রমে স্থগিত করা হলো।
স্থগিতকৃত আদেশসমূহে বর্ণিত নার্সিং কর্মকর্তাগণ পূর্বের কর্মস্থলে বহাল থাকবেন।
উল্লেখ্য, নার্স ও মিডওয়াইফারি শিক্ষক হিসেবে সংযুক্তিতে পদায়নের পর আদালতে মামলা করা হয়। ২২২ জনের সংযুক্তিতে পদায়ন কেন অবৈধ হবে না জানতে চেয়ে আদালত রুল জারি করেন। তারপরও আরো ১৬০ জনকে সংযুক্তিতে পদায়ন করা হয়।
এই পদায়নের উপর আদালত স্থগিতাদেশ দিয়ে পূর্বের কর্মস্থলে বহাল থাকার রায় দেন।
সূত্রে জানায়, ৮ শতাধিক নার্সকে সংযুক্তিতে পদায়নের জন্য ধাপে ধাপে ট্রেনিং করানো হয়। যাদের ট্রেনিং করানো হয় তাদের মধ্য থেকে এদের সংযুক্তিতে পদায়ন করা হয়। এরই প্রেক্ষিতে অসন্তোষ দেখা দেয় এবং আদালতে মামলা দায়ের করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
