এইমাত্র পাওয়া

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক।।

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

রোববার (১৭ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

১৯ জুন থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হতো ৬ জুলাই। কিন্তু দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন এক প্রেসবিজ্ঞপ্তিতে সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.