নিজস্ব প্রতিবেদক।।
ঈদুল আজহার চারদিন ছুটির পর সরকারি অফিস গতকাল মঙ্গলবার খুলেছে। তবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ছিল কম। ঈদপরবর্তী প্রথম কর্মদিবসে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অফিসে এসেই কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। কোনো কোনো মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীরা একত্রে জড়ো হয়ে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ফলে সচিবালয়জুড়ে ছিল ঈদের আমেজ। এবার বেশির ভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী তাদের নির্বাচনী এলাকায় ঈদ করেছেন বলে জানা গেছে।
ঈদুল আজহা উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার) ঈদের ছুটি ছিল। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিন ছুটি ভোগ করেছেন।
গতকাল সকাল পৌনে ১০টার দিকে সচিবালয়ে উপস্থিত হন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি নিজ দফতরে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
