অনলাইন ডেস্ক।।
মাংস খাওয়ার প্রবণতা আমাদের মাঝে প্রকট। বিশেষ করে কোনো উৎসব হলেই হয়। তবে অতিরিক্ত মাংস খাওয়ার ফলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ছে না তো? স্বাস্থ্য ভালো রাখার জন্য বা শরীরের পুষ্টির জন্য আমরা অনেক পুষ্টিকর খাদ্য বা আমিষ জাতীয় খাদ্য খেয়ে থাকি। কিন্তু এটি উপকারের পাশাপাশি কী ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে সে বিষয়টি জানতে হবে।
লাল মাংস খাওয়ার ফলে স্বাস্থ্য ঝুঁকি:
অতিরিক্ত মাংস খাওয়ার ফলে ক্যানসার হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি ফুসফুস ক্যানসার, খাদ্যনালির ক্যানসার, মলাশয়ে ক্যানসার, লিভার ক্যানসার এমনকি অগ্নাশয়ে ক্যানসার হতে পারে।
হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের সঙ্গে মাংস খাওয়ার সম্পর্ক রয়েছে। অতিরিক্ত মাংস খাওয়ার ফলে রক্তচাপ বাড়তে পারে, স্ট্রোক, হার্ট ফেইলও হয়ে থাকে। বিশেষ করে ৪৫ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে নিয়মিত মাংস খাওয়ার ফলে হৃৎপিণ্ডের রোগ হওয়ার ঝুঁকি ৩ গুণ বেড়ে যায়।
পশুর ওজন বৃদ্ধির জন্য ও সুস্থ রাখার জন্য যে এন্টিবায়োটিক খাওয়ানো হয় বা যে হরমোন পশুর শরীরে ব্যবহার করা হয় সেসব পশুর মাংস খাওয়া মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর।
সতর্কতা:
মাংস জাতীয় খাবার খাওয়ার পরে অনেকেই হজম প্রক্রিয়া বাড়ানোর জন্য কোমলপানীয় পান করেন, যা একেবারেই খাওয়া উচিত নয়। আমাদের মাথায় রাখতে হবে পরিমিত খাবার, পর্যাপ্ত আঁশ জাতীয় খাবার এবং পানিই কেবল শরীর সুস্থ রাখতে পারে। এ সময় কিছু পেটের সমস্যা হয় এজন্য হাতের কাছে স্যালাইন রাখা জরুরি।
অতিরিক্ত কোনো খাবার খাওয়াই ভালো না। এজন্য যা কিছুই খান না কেন তা যেন হয় পরিমাণ মতো সেদিকে বিশেষ খেয়াল রাখুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

