ডিএসসিসির কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ

নিউজ ডেস্ক।।

রোববার দুপুর ২টা – রাত ১১টা বিগত ৯ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
ওয়ার্ডগুলো হলো ১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড।

এছাড়া বিগত ২৪ ঘণ্টায় শনিবার রাত ১১টা থেকে আজ রাত ১১টা পর্যন্ত ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯ মেট্রিক টন বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়েছে।

সূত্র : বাসস


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.